advertisement

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
স্থপতি রফিক আজমের তুলিতে ধরা পড়েছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা
ফটো কার্ড প্রিন্ট

দ্রুত রেখার টানে আঁকা নৌকার সারি থেমে আছে নদীর তীরে। আরও আছে পুরান ঢাকার দরদালান। দূর থেকে দেখা মসজিদের মিনার-গম্বুজ। জলরঙের আলো-আঁধারির রহস্যময়তা। এসবের পাশেই আছে আধুনিক স্থাপত্যের আলোকচিত্র ও স্থাপত্যের মডেল। সব মিলিয়ে উঠে এসেছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা।

এসব নিয়েই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে চলছে স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’।গত শুক্রবার ছুটির দিনের বিকেলে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ। স্থপতি রফিক আজম তুলে ধরেন তাঁর শিল্পভাবনা।

প্রদর্শনীটি কিউরেট করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্‌বুবুর রহমান ও তাইয়্যেবা বেগম লিপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪ নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল চাকরি হারিয়ে সবুজে ফেরা চাকরি হারিয়ে সবুজে ফেরা
advertisement

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
নিউগিনি আবাসন প্রকল্পের সামনে বেশকিছু লোকজনকে জড়ো হতে দেখা যায়। ৭ নভেম্বর

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় আজ শনিবার বিকেলে নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ, চারজন নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে ভাঙচুর ও মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৪ জনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, মারামারিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেকৃবিতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

শেকৃবিতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিনরাত ১২টা ৩৪ মিনিটের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উত্তরায় মাদক কারবারে আধিপত্যের জেরে নারী খুন

উত্তরায় মাদক কারবারে আধিপত্যের জেরে নারী খুন
রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকায় মাদক কারবারের আধিপত্যের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন