advertisement

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা নাহুয়েল মলিনা
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছিল হাতাহাতি। সেই ঘটনার রেশ এখনো টানতে হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে।তবে শাস্তির বোঝা কিছুটা কমেছে মলিনার।

ফিফার আপিল চেম্বার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আপিল গ্রহণ করে এই রোমা রাইটব্যাকের নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে। একই সঙ্গে জরিমানাও কমানো হয়েছে। তবে পারেদেসের শাস্তি কমেনি।শুক্রবার রাতে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে ফিফার আপিল চেম্বার।

তবে পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
advertisement

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে ইস্যু করা ডিপোজিট মানি রিসিপ্ট (জমার রসিদ) ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় হাইকোর্টের তলবের মুখে পড়া দুই আইনজীবীর ব্যাখ্যা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছে

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছেসাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি সব খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে রয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পৃথক মেডিকেল রুম।

পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন