advertisement

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
ফটো কার্ড প্রিন্ট

‘অবিশ্বাস্য, অসাধারণ’—তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির প্রশংসায় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বললেন দুটি শব্দই। জিম্বাবুয়েতে অভিষেক হওয়ার পর হৃদয় নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলেছেন মিরপুরে এই সিরিজের প্রথম ম্যাচে।ওই ম্যাচের দুই ইনিংসেই তিনি অসময়ে মারতে গিয়ে আউট হয়েছিলেন। তারপর তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি, টেস্ট খেলার মতো ধৈর্য আছে কি না, উঠেছিল এমন প্রশ্নও।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ২৪২ রানের ইনিংস খেললেন।কীভাবে তা সম্ভব হলো; সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, হৃদয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে আপনারা তাকেই জিজ্ঞেস করবেন, এই ঘুরে দাঁড়ানোর পেছনে রহস্যটা কী! কারণ, একমাত্র সে–ই এটা ব্যাখ্যা করতে পারবে।’প্রায় পুরো দিন ব্যাটিং করা হৃদয়েরই আজ সংবাদ সম্মেলনে আসার কথা ছিল।

কিন্তু মাংস পেশিতে টান লাগায় এতটুকু আসতেও নিষেধ ছিল ফিজিওর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
advertisement

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে ইস্যু করা ডিপোজিট মানি রিসিপ্ট (জমার রসিদ) ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় হাইকোর্টের তলবের মুখে পড়া দুই আইনজীবীর ব্যাখ্যা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছে

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছেসাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি সব খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে রয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পৃথক মেডিকেল রুম।

পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন