advertisement

সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক

সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক
প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা ক্লাস করছে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ একটি সহজ ও বয়সোপযোগী লেখা পড়ে তা বুঝতে পারে না। মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ ও ব্রাজিলে ৪৭ শতাংশ। এমন কথা বলেছে বিশ্বব্যাংক। এসব অবস্থার উত্তরণে দেশের প্রাথমিক ও প্রাক্–প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি টাকা। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখনফল উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের পর্ষদ সভায় গতকাল শুক্রবার এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড একসিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির মাধ্যমে শিশুদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে
advertisement

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে ইস্যু করা ডিপোজিট মানি রিসিপ্ট (জমার রসিদ) ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত

এক মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীর আজ ব্যাখ্যা শুনবেন আদালত
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিন দফা আগাম জামিন নেওয়ার ঘটনায় হাইকোর্টের তলবের মুখে পড়া দুই আইনজীবীর ব্যাখ্যা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছে

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছেসাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি সব খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে রয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পৃথক মেডিকেল রুম।

পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন