advertisement

গাড়ি থামিয়ে মহাসড়কে আগুন, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছাত্রলীগের

গাড়ি থামিয়ে মহাসড়কে আগুন, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছাত্রলীগের
ফটো কার্ড প্রিন্ট
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা ফরিদপুরে ঢাবি’র নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেফতার ফরিদপুরে ঢাবি’র নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেফতার লীগকে আর কোনো ছাড় নয়, কুকুরের জন্য মুগুরের বিকল্প নেই: আব্দুল কাদের লীগকে আর কোনো ছাড় নয়, কুকুরের জন্য মুগুরের বিকল্প নেই: আব্দুল কাদের ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার চীনের ওপর নির্ভরতা কমাতে মিয়ানমারের খনিজে নজর যুক্তরাষ্ট্রের চীনের ওপর নির্ভরতা কমাতে মিয়ানমারের খনিজে নজর যুক্তরাষ্ট্রের
advertisement

গোবর রাখার স্থানে পরোটার খামির, ছিল বাসি মিষ্টি, রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

গোবর রাখার স্থানে পরোটার খামির, ছিল বাসি মিষ্টি, রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা
বগুড়ার শেরপুরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছিল একটি রেস্টুরেন্টে খাদ্য তৈরি। সেখানে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে

রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে তৈরি হচ্ছিল পরোটার ময়দার ডো (খামির), আর ওয়াশরুমের দরজার পাশে বসে ধোয়া হচ্ছিল খাবারের বাসন। শুধু তা–ই নয়, রেস্টুরেন্টটিতে সংরক্ষণ করা হচ্ছিল পচা ও বাসি মিষ্টি। খাবার তৈরি ও সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি। বগুড়ার শেরপুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে।

এসব অপরাধে রেস্টুরেন্টটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকার ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহকারী মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন
এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

ব্যক্তিগত সম্পর্ক ও চীনা গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এখন তদন্তের মুখে রয়েছেন। এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও আছে। এ খবর প্রকাশের পর জেনসেন হুয়াংয়ের কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে।

এতে এক দিনেই তাঁর ৬৮০ কোটি ডলারের সম্পদ কমেছে। গতকাল সোমবার লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায় হুয়াংয়ের সম্পদ। পরে শেয়ারের দাম কিছুটা বাড়লে তাঁর সম্পদমূল্য কিছুটা বৃদ্ধি পায়।

গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে তাঁর সম্পদমূল্য কমে হয় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার।এনভিডিয়া হলো যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা মূলত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’

প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’
হারুনুর রশীদ

আজ দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণ ঢেকে গিয়েছিল শোকের চাদরে। যে ক্লাবকে নিজের হাতে গড়ে তুলেছিলেন, আজ বাদ জোহর সেখানেই অনুষ্ঠিত হলো হারুনুর রশীদের শেষবিদায়ের জানাজা। অশ্রুসজল চোখে শত শত ক্রীড়াবিদ-সংগঠক-সাধারণ মানুষ বিদায় জানালেন তাঁদের প্রিয় অভিভাবককে।

জানাজার আগে আবাহনীর চিরচেনা পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এই কিংবদন্তি সংগঠকের কফিন।সেখানে সাবেক ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় ও সংগঠকেরা স্মৃতিকাতর হয়ে পড়েন। ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

জানাজা শেষে এই সংগঠকের মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়, সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।নিভে গেল এ দেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন