advertisement

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা,
একটিতে মৃত্যুদণ্ড
শেখ হাসিনা
ফটো কার্ড প্রিন্ট

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এটি পুলিশ সদর দপ্তরের হিসাব। এর মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে প্রথম আলো। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি।

এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে থাকা মামলা ও মৃত্যুদণ্ডের বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে ই–মেইল, পাঠিয়েছে ঢাকায় ও অন্যান্য খবর শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে ই–মেইল, পাঠিয়েছে ঢাকায় ও অন্যান্য খবর ঢাকায় ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ঢাকায় ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি
advertisement

‘শ্রমিক-মালিক দ্বন্দ্ব জিইয়ে রাখলে অর্থনীতি বিপদে পড়বে’

‘শ্রমিক-মালিক দ্বন্দ্ব জিইয়ে রাখলে অর্থনীতি বিপদে পড়বে’
তৈরি পোশাকশিল্পে শ্রমিক-মালিক দ্বন্দ্ব জিইয়ে রাখলে দেশের পুরো অর্থনীতি বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি দ্রুত রাজনৈতিক সমাধানের প্রয়োজন বলে মনে করেন তারা.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলন্ত পিকআপের আগুন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলন্ত পিকআপের আগুন
বাগেরহাট সদর উপজেলায় কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধী দলের নোটিশ

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধী দলের নোটিশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন এবং ক্ষতির মুখে পড়ছে এ খাত। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন