মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘শ্রমিক-মালিক দ্বন্দ্ব জিইয়ে রাখলে অর্থনীতি বিপদে পড়বে’
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন।
পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা ও হাঙ্গামা, গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সূত্র: প্রথম আলো
সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।
যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা।
এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা।
সূত্র: প্রথম আলো
পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। কিন্তু অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।
আজ সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথাগুলো বলেছেন।
‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সিপিবির নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন