দিনের একটা বড় অংশজুড়ে আজ সোমবার রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম। কে বলবে নভেম্বরের এক সপ্তাহ পার হয়ে গেছে? দেশের উত্তর জনপদের অনেক জায়গায় এখন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস; আর রাজধানীতে সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবধান অনেকটাই। আজ সন্ধ্যার বৃষ্টি সেই ব্যবধান কমাতে পারে, আবহাওয়াবিদেরা বলছেন তেমনটাই।
রাজধানীতে আজ বৃষ্টির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এমন নয় যে অনেক দিন পর রাজধানীতে বৃষ্টি হলো।
এ মাসে রাজধানীর উত্তরা ও মিরপুরে সামান্য হলেও বৃষ্টি হয়েছে; কিন্তু প্রায় এক মাস ধরে এভাবে মেঘের গর্জন, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া নিয়ে বৃষ্টি আসেনি।আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বে থাকা আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি হতে পারে; আর এতটা মেঘের ডাক, বজ্রপাত কিংবা ঝোড়ো হাওয়া অন্তত এক মাসের মধ্যে দেখা যায়নি।কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টি হয়ে সাধারণত শীত নামে।
সূত্র: প্রথম আলো

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের ১০ বছর কারাদণ্ড
দোকানের সামনে বসা যুবককে ধাওয়া করে গুলি, অভিযোগ ‘ছোট সাজ্জাদের’ সহযোগীদের বিরুদ্ধে
প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লায় তিন দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার
জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন