কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল দুটি কুইজ প্রতিযোগিতা। প্রথমটি ছিল ‘চিঠির ধাঁধা’, যা ২ অক্টোবর উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে প্রথম আলোর পাতায় প্রকাশিত হয়। দ্বিতীয়টি হলো ‘লাখ টাকার কুইজ’, যা এনভয় টেক্সটাইলস লিমিটেডের সৌজন্যে ৬ অক্টোবর প্রকাশিত হয় কিশোর আলোর অক্টোবর সংখ্যায়।দুটি কুইজেই দেশের কিশোর-কিশোরীদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যায়।
শত শত পাঠক প্রথম আলোর ‘চিঠির ধাঁধা’ ও কিশোর আলোর ‘লাখ টাকার কুইজ’-এর উত্তর কুপন কেটে নিজেদের নাম-ঠিকানাসহ পাঠায় কিআর ঠিকানায়। ‘চিঠির ধাঁধা’য় ছিল সহজ কিছু শূন্যস্থান পূরণের ধাঁধা। শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করতে হয়েছে পরিচিত কিছু ছবির সাহায্য।
যেমন কেকের ছবি দিয়ে বোঝানো হয়েছে জন্মদিন, আবার জ্বলন্ত মোমবাতির ছবি দিয়ে বোঝানো হয়েছে আলো।অন্যদিকে ‘লাখ টাকার কুইজে’ ছিল প্রতিষ্ঠাবার্ষিকী, খেলাধুলাসহ নানা বিষয়ে সহজ কিছু প্রশ্ন।
সূত্র: প্রথম আলো

২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া
সৃষ্টিকর্তা অন্য কিছু লিখে রেখেছিলেন
শেখ হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, পাসপোর্টের প্রয়োজন নেই: আসিফ নজরুল
হবিগঞ্জে গভীর রাতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে খেলোয়াড় নিহত
আল্লাহ কেন অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব দেন, মুমিনের করণীয় কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন