সাউথ বাংলা ২৪
advertisement

ভিডিও ফুটেজে দেখা গেছে মুখোশধারীরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিও ফুটেজে দেখা গেছে মুখোশধারীরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন। বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশিল্প খাতে সাম্প্রতিক আন্দোলনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সেখানে সাধারণ শ্রমিক কিংবা শ্রমিকনেতাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত কিছু মুখোশধারী লোকেরা এই আন্দোলনে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে সকালে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।ভিডিও ফুটেজের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনের আন্দোলনের ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে শ্রমিক ও শ্রমিকনেতাদের কোনো সংযোগ নেই। মুখোশধারী ব্যক্তিরা এতে অনুপ্রবেশ করেছে, যারা দাবি আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং শ্রমিকও নয়, তারাই সড়কের আন্দোলনে নৈরাজ্য তৈরি করছে।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।পরিস্থিতির শিকার নিরীহ শ্রমিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের ঘটনায় যেসব সাধারণ শ্রমিক পরিস্থিতির শিকার হয়ে গ্রেপ্তার হয়েছেন, সরকার তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় দেখবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা পেঙ্গুইনের ভালোবাসা পেঙ্গুইনের ভালোবাসা
advertisement

মার্কিন নির্বাচনে অর্থ ঢালছেন ধনকুবেররা, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে অর্থ ঢালছেন ধনকুবেররা, শীর্ষে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে শীর্ষ ২০ দাতা প্রায় ২০০ কোটি ডলার অনুদান দিয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, যিনি রিপাবলিকানদের পক্ষে ৪৪ কোটি ৫৬ লাখ ডলার ব্যয় করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৩০তম হয়েও সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল!

১৩০তম হয়েও সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল!

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-টায়ারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তবে ১৮৯ দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সামগ্রিক অবস্থান ১৩০তম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবাসী কর্মী হিসেবে সৌদি আরবে করণীয় ও বর্জনীয়

প্রবাসী কর্মী হিসেবে সৌদি আরবে করণীয় ও বর্জনীয়

এমন গুরুত্বপূর্ণ শ্রমবাজারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের করণীয় ও বর্জনীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন