সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এ এক উল্লেখযোগ্য অধ্যায়। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করলেও এবারই প্রথম তাঁকে দেখা যাবে সালমানের নায়িকা হিসেবে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য-চিত্রাঙ্গদার জন্ম ১৯৭৬ সালের ২৮ মার্চ।
উত্তর প্রদেশের মিরাটে বেড়ে ওঠা এই অভিনেত্রীর শৈশব কেটেছে সেনাবাহিনীর পরিবারের পরিবেশে। বাবা নিরঞ্জন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। বাবার চাকরির কারণে পরিবারের সঙ্গে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাঁকে। মা সামলেছেন সংসার ও সন্তানদের বড় করে তোলার দায়িত্ব। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেদিল্লিতে মডেলিং দিয়ে শুরু। এরপর বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ। গুলজারের সানসেট পয়েন্ট মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।
সেখান থেকেই সিনেমায় অভিনয়ের সুযোগ আসে।
সূত্র: প্রথম আলো

নিজের নামও বদলেছিলেন নীলম, তবু টেকেনি প্রথম সংসার
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পরীমনির
নারীদের অনুপ্রেরণার গল্প নিয়ে পডকাস্ট ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’
আপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে
সর্বদা লাফিং ক্লাব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন