ইউরোপসহ বিভিন্ন দেশে চলমান আন্দোলন থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর শিক্ষা নেওয়া উচিত। শুধু সরকার পরিবর্তন কিংবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না।
এর জন্য প্রয়োজন অর্থনৈতিক ব্যবস্থার অগ্রাধিকারমূলক পরিবর্তন এবং তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠা অংশগ্রহণমূলক সংগঠন।গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে ‘বৈশ্বিক গণ-আন্দোলনের অভিমুখীনতা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। ‘যৌথ পাঠ ধ্রুপদি সাহিত্যের পাঠচক্র’ এই আলোচনা সভার আয়োজন করেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোশাহিদা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সৈয়দ নিজার এবং পশ্চিমবঙ্গের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ী।আলোচনা সভায় আলতাফ পারভেজ বলেন, ইউরোপের বিভিন্ন দেশে চলমান আন্দোলনকে কেবল তারুণ্যের বিদ্রোহ হিসেবে দেখার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো

কনসার্টের ভেন্যু–সংকট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বিশ্বজুড়ে গণিতবিদেরা কেন কাঁদছেন
১ ট্রিলিয়ন ডলার দিয়ে ইলন মাস্ক যা যা করতে পারবেন
বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত
ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন