শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া, তারপর অভিজ্ঞতার ঝলকে দারুণভাবে ঘুরে দাঁড়ানো। রোমাঞ্চকর এক ফাইনাল জিতে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতল টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।
আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ময়মনসিংহের অদম্য কলসিন্দুর ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারকাবহুল দলটি।প্রথম তিন ম্যাচে টাঙ্গাইলের অধিনায়ক ছিলেন সাফজয়ী কৃষ্ণা রানী সরকার; কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে অধিনায়কের বাহুবন্ধনী পরেন দুইবারের সাফজয়ী বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। তবে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য নিজে না গিয়ে কৃষ্ণাকেই মঞ্চে এগিয়ে দেন সাবিনা।
কৃষ্ণা ট্রফি উঁচিয়ে ধরতেই কনফেত্তির রঙিন কাগজের ফোয়ারায় উল্লাসে মেতে ওঠেন চ্যাম্পিয়ন দলের সবাই।
সূত্র: প্রথম আলো

চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা
তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার
আবার কেন মিরপুরে এমন উইকেট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন