advertisement

আবার কেন মিরপুরে এমন উইকেট

আবার কেন মিরপুরে এমন উইকেট
মিরপুরের উইকেটে টিকে থাকতে কষ্ট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের
ফটো কার্ড প্রিন্ট

ম্যাচের আগের দিন মিরপুরের উইকেট দেখে একটু অবাকই হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তখনো উইকেটে ঘাস আছে। তা দেখে গিয়ে একটা পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে মাঠে এসে দেখেন ঘাস প্রায় নেই।নিজের পরিকল্পনাও তিনি বদলে ফেলেন সঙ্গে সঙ্গে। পেসার খেমার রোচকে বাইরে রেখে শেষমুহূর্তে একাদশে নেন বাঁহাতি স্পিনার জশুয়া বিশপকে। তিন স্পিনার দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ১৬ উইকেট।

অথচ বাংলাদেশের তিন স্পিনার নাঈম হাসান–তাইজুল ইসলাম–মেহেদী হাসান মিরাজ মিলে নিতে পেরেছেন মাত্র ৮ উইকেট।এ বছর টেস্টে বাংলাদেশ যতটুকু সাফল্য, তার বেশির ভাগ পেসারদের হাত ধরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। মিরপুরের উইকেট স্পিনারদের সাহায্য করেছে, বাংলাদেশের একাদশেও ছিল তিন স্পিনার। অথচ এই সুবিধাটা কি না প্রতিপক্ষই বেশি কাজে লাগিয়েছে!কী কারণে এমন পরিবর্তন?

ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনের উত্তরটা এ রকম—‘প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো কী, আমাদের কোন জায়গায় ভালো করার সুযোগ আছে, প্রতিপক্ষের দুর্বলতা কোথায়—এসব বিষয় বিবেচনা করেই কন্ডিশন (উইকেট) তৈরি করা হয়েছে।’রোস্টন চেজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেটএই সিরিজটা জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে ভালোভাবেই টিকে থাকত বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল চার দিনও লাগল না বাংলাদেশের হারতে চার দিনও লাগল না বাংলাদেশের হারতে
advertisement

দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি

দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি

তিনি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান নির্ধারক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি। রাষ্ট্রীয় সফরে সেনেগাল যাচ্ছিলেন তিনি। মাঝপথে উড়োজাহাজ ঘুরিয়ে ওয়ারশে ফিরে আসেন

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের চোখে, বর্তমান ইউরোপপন্থী সরকারের এই পদক্ষেপ অন্যায্য। প্রতিবাদে গতকাল শুক্রবার কয়েক ডজন বিক্ষোভকারী ট্রাইব্যুনালের সামনে জড়ো হন। এ সময় পুলিশ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করে।পুলিশ জানায়, কিছু বিক্ষোভকারী ট্রাইব্যুনালের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। অন্যরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারেন।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি তখন সেনেগালের উদ্দেশে আকাশপথে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি জানান, এই পরিস্থিতির কারণে তিনি ফ্লাইট ঘুরিয়ে দেশে ফিরছেন। এক্সে তিনি লিখেছেন, ‘এমন মুহূর্তে প্রেসিডেন্টকে অবশ্যই পোল্যান্ডে থাকতে হবে। আমি সেনেগাল যাত্রা সংক্ষিপ্ত করছি।

আমি ফিরে আসছি।’সাংবিধানিক ট্রাইব্যুনালসহ পোল্যান্ডের শীর্ষ বিচারিক প্রতিষ্ঠানগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বড় বিরোধ চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন