প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষাক্রমভিত্তিক শিক্ষণীয় খেলনা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষাক্রমভিত্তিক শিক্ষণীয় খেলনা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
হ্যালোইন উপলক্ষে নিজের ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনয়শিল্পী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকার সময় সেখানকার একটি কুমড়াবাগানে এই ছবিগুলো তুলেছেন। চলুন, দেখে নেওয়া যাক স্পর্শিয়ার ছবিগুলো।‘কুমড়া বাগানে আনন্দের দিন’—এমন ক্যাপশনে নিজের ফেসবুকে হ্যালোইন উদ্যাপন উপলক্ষে ছবি পোস্ট করেছেন। ছবিগুলোয় ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্যও করেছেন।
কেউ লিখেছেন, ‘কি সুন্দর জায়গা আর তোমাকেও কত সুন্দর লাগছে।’ আরেকজন মজা করে লিখেছেন গানের কয়েকটি লাইন, ‘ইউ আর মাই পাম্পকিন, ইউ আর মাই পাম্পকিন, হ্যালো হানি বানি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে খোঁজ নিয়ে জানা গেছে, স্পর্শিয়া এ মাসের শুরুতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি কুমড়াবাগানে; সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও।
অভিনেত্রীর ফেসবুক থেকে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরেছেন স্পর্শিয়া।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশের ইসলামি রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমিপন্থীদের সম্পর্ক একটি দীর্ঘদিনের জটিল গল্প। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেকের একটি বক্তব্য সম্প্রতি রাজনীতির মাঠে নতুন করে আলোড়ন তুলেছে। নির্বাচনের আগেও তিনি ভোটারদের সতর্ক করে বলেছিলেন, মনোগ্রামে কোরআনের আয়াত থাকলেই কোনো দল ‘হক’ হয়ে যায় না।
কিন্তু এবার এক মাহফিলে জামায়াত জোটে যোগ দেওয়াকে তিনি ‘গোমরাহি’ (পথভ্রষ্ট) বলেছেন।মাওলানা আবদুল মালেক নিজে কওমি ধারার মানুষ, কওমি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহর শিক্ষাসচিব। তাঁর কথায় তাই একজন আলেমের ব্যক্তিগত মত ছাড়িয়ে একটি ধারার দীর্ঘদিনের অস্বস্তির আভাস পাওয়া যায়।যদিও জামায়াত নেতৃত্ব আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের ক্ষোভ দেখা গেছে।
তাঁরা প্রশ্ন রেখেছেন, সরকারি দলের লোকজনের দেশজুড়ে অন্যায় নিয়ে খতিব চুপ কেন?
সূত্র: প্রথম আলো
পৃথিবীর যে যে অঞ্চলে বাতিঘর রয়েছে, সেখানেই এমন ভুতুড়ে দৃষ্টিবিভ্রমের কথা শোনা যায়। তবে এই রহস্য নিয়ে গবেষণা করার জন্য অস্ট্রেলিয়ার একটি বিশেষ দ্বীপ সবচেয়ে উপযুক্ত জায়গা বলে প্রমাণ করেছেন গবেষকেরা।বাতিঘরের আশপাশে থাকা মানুষ প্রায়ই বিভ্রান্ত হয়। তাদের মনে হয়, বাতিঘরের আলোটি পেছনের স্থলভাগ থেকে আসছে না, বরং সমুদ্রের মাঝখানে কোথাও ভাসছে। অথচ তারা ভালো করেই জানে যে এটি অসম্ভব।
এই অদ্ভুত ঘটনাকে বলা হয় ‘ফ্যান্টম লাইটহাউস’ বা ‘ভুতুড়ে লাইটহাউস’ বিভ্রম।এই দৃষ্টিবিভ্রম নিয়ে সম্প্রতি নতুন গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা এমন এক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন, যা শুধু বাতিঘর নয়, আরও অনেক দৃষ্টিবিভ্রমের ক্ষেত্রেও সত্য।
দিগন্তের কাছাকাছি এলে চাঁদকে কেন অনেক বড় দেখায়, তার পেছনেও একই কারণ কাজ করে।অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের দক্ষিণ প্রান্তে অবস্থিত ‘লেডি এলিয়ট’ দ্বীপে এই দৃষ্টিবিভ্রম এত প্রবল যে পর্যটকদের গাইডবইয়েও এর কথা লেখা আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন