advertisement

ইহুদি-আরব জোট সরকার গঠনের পক্ষে ইসরায়েলজুড়ে বিক্ষোভের প্রস্তুতি

ইহুদি-আরব জোট সরকার গঠনের পক্ষে ইসরায়েলজুড়ে বিক্ষোভের প্রস্তুতি
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরেক মেয়াদে ক্ষমতায় আসার সুযোগ না দিয়ে আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের আহ্বান জানিয়ে বহু মানুষ গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হন। ২৯ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সমর্থনে স্থানীয় সময় আজ শনিবার রাতে ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাতেও বহু মানুষ ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে প্ল্যাকার্ড–ব্যানার হাতে জড়ো হয়েছিলেন।ইসরায়েলে ভোটের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিক্ষোভ মিছিলের এ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি।স্ট্যান্ডিং টুগেদার নামের একটি গোষ্ঠী আজকের বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তাদের দাবি, আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমান। আরব নাগরিকদেরও দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণ অংশীদার হতে দিতে হবে।বিক্ষোভ সমাবেশের আয়োজকপরিবর্তনের পক্ষে ভোট দেওয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে।

এখন আমাদের অংশীদারত্ব থেকে সরে যাওয়ার সময় নয়; বরং এটিকে এমন একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করার সময়, যা বাস্তবতার পরিবর্তন ঘটাবে।আয়োজকেরা জানিয়েছেন, মঙ্গলবারের নির্বাচনের পর এমন (ইহুদি–আরব জোট) একটি সরকার গঠনের দাবিতে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, পাশাপাশি বীরশেবা, হাইফা ও তাইবেতে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।এবারের ভোটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ড...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? হাজার বর্গমিটারের যে ক্যাফেতে আছে গাছ, জলপ্রপাত আর পাথুরে পথ হাজার বর্গমিটারের যে ক্যাফেতে আছে গাছ, জলপ্রপাত আর পাথুরে পথ ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ
advertisement

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মো. শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস শেখ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুমড়া বাগানে আনন্দের দিন...

কুমড়া বাগানে আনন্দের দিন...
অর্চিতা স্পর্শিয়া। ফেসবুক থেকে

হ্যালোইন উপলক্ষে নিজের ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনয়শিল্পী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকার সময় সেখানকার একটি কুমড়াবাগানে এই ছবিগুলো তুলেছেন। চলুন, দেখে নেওয়া যাক স্পর্শিয়ার ছবিগুলো।‘কুমড়া বাগানে আনন্দের দিন’—এমন ক্যাপশনে নিজের ফেসবুকে হ্যালোইন উদ্‌যাপন উপলক্ষে ছবি পোস্ট করেছেন। ছবিগুলোয় ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্যও করেছেন।

কেউ লিখেছেন, ‘কি সুন্দর জায়গা আর তোমাকেও কত সুন্দর লাগছে।’ আরেকজন মজা করে লিখেছেন গানের কয়েকটি লাইন, ‘ইউ আর মাই পাম্পকিন, ইউ আর মাই পাম্পকিন, হ্যালো হানি বানি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে খোঁজ নিয়ে জানা গেছে, স্পর্শিয়া এ মাসের শুরুতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি কুমড়াবাগানে; সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও।

অভিনেত্রীর ফেসবুক থেকে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরেছেন স্পর্শিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু
জামায়াত নেতা ও কওমি ঘরানার রাজনৈতিক দলের নেতা ও আলেম

বাংলাদেশের ইসলামি রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমিপন্থীদের সম্পর্ক একটি দীর্ঘদিনের জটিল গল্প। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেকের একটি বক্তব্য সম্প্রতি রাজনীতির মাঠে নতুন করে আলোড়ন তুলেছে। নির্বাচনের আগেও তিনি ভোটারদের সতর্ক করে বলেছিলেন, মনোগ্রামে কোরআনের আয়াত থাকলেই কোনো দল ‘হক’ হয়ে যায় না।

কিন্তু এবার এক মাহফিলে জামায়াত জোটে যোগ দেওয়াকে তিনি ‘গোমরাহি’ (পথভ্রষ্ট) বলেছেন।মাওলানা আবদুল মালেক নিজে কওমি ধারার মানুষ, কওমি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহর শিক্ষাসচিব। তাঁর কথায় তাই একজন আলেমের ব্যক্তিগত মত ছাড়িয়ে একটি ধারার দীর্ঘদিনের অস্বস্তির আভাস পাওয়া যায়।যদিও জামায়াত নেতৃত্ব আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের ক্ষোভ দেখা গেছে।

তাঁরা প্রশ্ন রেখেছেন, সরকারি দলের লোকজনের দেশজুড়ে অন্যায় নিয়ে খতিব চুপ কেন?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন