advertisement

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন
কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন ও এলভিস প্রিসলি
ফটো কার্ড প্রিন্ট

তারকারা মারা গেলেও তাঁদের সৃষ্টিকর্মের আবেদন ফুরায় না। গান, চলচ্চিত্র, বই কিংবা বিনোদনজগতের বিভিন্ন সৃষ্টির স্বত্ব থেকে তারকাদের মৃত্যুর পরও আয় হয়। সেই আয়ের সুফল পান তাঁদের উত্তরাধিকারীরা।ফোর্বস ম্যাগাজিনের হিসাবে দেখা যাচ্ছে, ২০২৬ সালে প্রয়াত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত প্রযোজক কুইন্সি জোন্স। উত্তরাধিকারীরা গত মার্চে তাঁর সংগীত ও বিনোদনজগতের অধিকাংশ সম্পদের স্বত্ব বিক্রি করে দেন।

সংগীতস্বত্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হারবারভিউ ইক্যুইটি পার্টনার্সের কাছে এসব স্বত্ব বিক্রি করা হয়। ফোর্বসের হিসাব অনুযায়ী, এ চুক্তির মূল্য প্রায় ১৫ কোটি ডলার।এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাইকেল জ্যাকসন, তাঁর আয় হয়েছে ১৪ কোটি ডলার। ৮ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে আছেন শিশুতোষ বইয়ের লেখক ড. সিউস। চতুর্থ স্থানে আছে সংগত তারকা এলভিস প্রিসলি। তাঁর আয় ৭ কোটি ৫০ লাখ ডলার।

পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের আরেক সংগীত কিংবদন্তি ডলি পার্টন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
advertisement

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং
মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য। আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য

হেমন্তের বৃষ্টি, হালকা কুয়াশা আর ঝরে পড়া হলুদ পাতায় অন্য রকম এক রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের মিজুলা শহর। ৩১ অক্টোবর হ্যালোউইন ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ। বাড়ির উঠান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সবখানেই ভূত, কঙ্কাল আর বিচিত্র সাজে জমে উঠেছে আয়োজন। প্রকৃতির রহস্যময় আবহে উৎসব পেয়েছে বাড়তি মাত্রা। ছবি তুলেছেন মোছাব্বের হোসেন। মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য।

আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য কখনো হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দূরের গাছপালা আর বাড়িঘর ঝাপসা হয়ে তৈরি করছে রহস্যময় পরিবেশ।গাছের ডালে ডালে হলুদ আর সোনালি পাতার সমারোহ। বাতাসে দুলতে দুলতে কিছু পাতা ঝরে পড়ছে ভেজা ফুটপাতে।বৃষ্টিতে ভেজা ফুটপাতের ওপর ছড়িয়ে থাকা হলুদ পাতাগুলো যেন প্রকৃতির নিজস্ব সাজসজ্জা।

হ্যালোউইনের রহস্যময় আবহের সঙ্গে মিশেছে হেমন্তের কোমল সৌন্দর্য।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় শহরের চেহারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালাতে গিয়ে সমাবেশে বক্তৃতা করেন। ৩০ অক্টোবর ২০২৬, ডেটোনা

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে।

তাদের বলা হচ্ছে, চুক্তি করার এখনই তাদের সেরা সুযোগ।তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণা নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব থাকবে না।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করতে কাতারের মধ্যস্থতাকারীরা গতকাল শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/170-koti-viu-drsker-mne-ken-jayga-kre-nil-pakistani-dharabahik-dar-e-nijat

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন