advertisement

কৌতুক

কৌতুক
ফটো কার্ড প্রিন্ট

কৌতুক ১ডাক্তার রোগীকে বললেন, আপনি খোসাসহ ফল খাবেন, আপনার সবচেয়ে প্রিয় ফলটাই খাবেন। আপনার প্রিয় ফল কী? রোগী জবাব দিলেন, নারকেল।কৌতুক ২বাবা: আমাদের সময়ে প্রেমপত্র লিখতে কত কষ্ট করতে হতো!ছেলে: এখন তো সব সহজ, বাবা।বাবা: কীভাবে?ছেলে: এখন ভুল মানুষকে মেসেজ পাঠিয়ে দিলেই প্রেমের বদলে ব্রেকআপ হয়ে যায়!

কৌতুক ৩স্ত্রী: তোমার স্মৃতিশক্তি দিন দিন কমছে!স্বামী: একদম না, আমার স্মৃতিশক্তি খুব ভালো।স্ত্রী: তাহলে আজ আমাদের বিবাহবার্ষিকী ভুলে গেলে কেন?স্বামী: আরে, আমি তো পুরোনো কোনো ঘটনা মনে রাখি না!কৌতুক ৪নিয়োগকর্তা: আপনার সবচেয়ে বড় গুণ কী?চাকরিপ্রার্থী: আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি।নিয়োগকর্তা: একটা উদাহরণ দিন।চাকরিপ্রার্থী: ওই চাকরিটা আমার হবে না বুঝেই এই চাকরির ইন্টারভিউ দিতে চলে এসেছি!কৌতুক ৫বন্ধু: তোর মোবাইলটা এত গরম কেন?আরেক বন্ধু: সারাক্ষণ চার্জে থাকে, তাই।বন্ধু: তুই নিজেও তো সারাক্ষণ কাজ করিস!আরেক বন্ধু: তাই বলে আমাকে চার্জে দিলে তো বিপদ!কৌতুক ৬শিক্ষক: বলো তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, পৃথিবী যদি চৌকো হতো, তাহলে কোনায় কোনায় মানুষ আটকে যেত!শিক্ষক: তোমার মাথাটাও দেখি বেশ গোল!কৌতুক ৭মা: সারা দিন শুয়ে থাকিস কেন?

কিছু একটা কর!ছেলে: মা, আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি।মা: কী ভাবছিস?ছেলে: বিছানা থেকে না উঠেই কীভাবে সফল হওয়া যায়!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু
advertisement

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, 
জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন
কারিগরি শিক্ষা বোর্ড

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন পরীক্ষার্থী।আজ শনিবার ২০২৬ সালের এ ফল প্রকাশ করা হয়। একই দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনএ বছর এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন।

তাঁদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।অন্যদিকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৮০ এবং ছাত্রী ৭০৬ জন।৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লাপাসে ঢাকার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড, অন্য কোন বোর্ডে কত

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন
এন্টারটেইনমেন্ট মিউজিয়াম ওয়াওজা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে

ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলেও এতে আছে নানা ধরনের গেম ও অ্যাক্টিভিটি সেগমেন্ট, যা একে অন্য যেকোনো বিনোদনকেন্দ্র থেকে আলাদা করে তুলেছে।এন্টারটেইনমেন্ট মিউজিয়াম ওয়াওজা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেধরুন আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার পায়ের নিচের মাটি নিজ থেকেই সরে যাচ্ছে, মনে হতে পারে এ কী করে সম্ভব? এই ভেবে যখন দু কদম যাবেন, ঠিক তখনই নিজেকে আবিষ্কার করলেন চাঁদের মাটিতে। এখানেই শেষ নয়!

আরেকটু সামনে গিয়ে দেখতে পেলেন আপনার সামনে দাঁড়িয়ে আছে হুবহু আরও কয়েকখানা আপনি। কিন্তু তা কীভাবে হয়? মনে হতেই পারে আপনি হয়তো স্বপ্ন দেখছেন, ঘুমটা বুঝি এখনই ভাঙল। কিন্তু না! এটা কোনো স্বপ্ন নয়।

এমন অসম্ভবকে সম্ভব করেছে মিরপুর ১২ নম্বরে অবস্থিত সদ্য চালু হওয়া চিত্তবিনোদনকেন্দ্র ওয়াওজা।৯ বছর পর খুলে দেওয়া ওসমানী উদ্যানে দর্শনার্থীদের জন্য কী কী আছেওয়াওজা এমন একটি উদ্যোগ, যেখানে যেকোনো বয়সের মানুষ এসে উপভোগ করতে পারবেনওয়াওজা কীওয়াওজা নিজেকে বলছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ইলুশন ও ইমারসিভ এন্টারটেইনমেন্ট মিউজিয়াম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোবট দিয়ে অস্ত্রোপচার কীভাবে হয়

রোবট দিয়ে অস্ত্রোপচার কীভাবে হয়

চিকিৎসাবিজ্ঞানের আধুনিকতম অগ্রগতিগুলোর একটি হলো রোবোটিক সার্জারি বা রোবটের সাহায্যে অস্ত্রোপচার। এ পদ্ধতিতে চিকিৎসক বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রোবটের বাহুতে যুক্ত অস্ত্রোপচারের যন্ত্র পরিচালনা করেন। ফলে শরীরে বড় ধরনের কাটাছেঁড়া না করেও অনেক জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়।

একই সঙ্গে সূক্ষ্ম যন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করা এবং চিকিৎসকের হাতের অনিচ্ছাকৃত কাঁপুনির প্রভাব কমানো যায়।শুরুর পেছনের ইতিহাসরোবোটিক সার্জারির প্রাথমিক ধারণা আসে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের নাসা ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপার হাত ধরে। উদ্দেশ্য ছিল মহাকাশচারী কিংবা যুদ্ধক্ষেত্রের আহত সৈন্যদের দূর থেকেই চিকিৎসা দেওয়া। ১৯৮৫ সালে পুমা ৫৬০ রোবট মস্তিষ্কে সূক্ষ্ম নমুনা সংগ্রহের কাজে প্রথম ব্যবহৃত হয়।

পরে ১৯৯২ সালে কৃত্রিম অস্থিসন্ধি প্রতিস্থাপনে রোবোডক ব্যবহৃত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন