বাংলাদেশ নারী ফুটবল দলের গন্তব্য চট্টগ্রাম। প্রধান কোচ পিটার বাটলারের গন্তব্য ইংল্যান্ড। একদিকে মাঠের প্রস্তুতি, অন্যদিকে কোচের শারীরিক অসুস্থতা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন এমনই এক পরিস্থিতির সামনে।আবাসিক ক্যাম্প করতে আজ সড়কপথে চট্টগ্রামে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৪২ জন ফুটবলারকে নিয়ে দুটি বাস রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার।
শারীরিক অসুস্থতার কারণে গতকাল মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।বাটলারের শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে টিউমার হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, প্রথমে ইংল্যান্ডে যেতে চাননি বাটলার। তবে স্ত্রীর জোরাজুরিতে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য দেশে ফিরেছেন।বাটলার কবে বাংলাদেশে ফিরবেন, সেটিও এখন অনিশ্চিত।
বাফুফের নারী ফুটবল দলের দেখভালের দায়িত্বে থাকা মিডিয়া অফিসার খালিদ মাহমুদ প্রথম আলোকে বলেছেন, ‘চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ঢাকা ফিরবেন বাটলার।’ পিটার বাটলারতবে চিকিৎসা শেষে কবে নাগাদ ফিরতে পারবেন, তা নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার ওপর।
সূত্র: প্রথম আলো

বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের
‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’
মিরপুর টেস্টে জিতবে কে
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন