জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে এক বিধবার বসতঘর ও ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারীর নাম নুরজাহান আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রমজানের স্ত্রী। তাঁর দুই ছেলে ঢাকায় থাকেন। বাড়িতে একাই বসবাস করতেন নুরজাহান। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়িঘর ঝাড়ু দিয়ে বাইরে যান নুরজাহান।
এ সময় বাড়িতে কেউ ছিলেন না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে গ্রামবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মাটির প্রলেপ দেওয়া দুই কক্ষের ঘর পুরোপুরি পুড়ে যায়।নুরজাহান আক্তারআমার দুই ছেলে ঢাকায় থাকে। বাড়িতে আমি একাই থাকি। সকালে বাড়ি ঝাড়ু দিয়ে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, ঘরে আগুন জ্বলছে।
আমার সবকিছু পুড়ে গেছে।
সূত্র: প্রথম আলো

গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ
নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে ১ হাজার টন ইলিশ, ৭০ ভাগই পচা
পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন