advertisement

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ
বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের বিদায়ী বিরোধী দলীয় নেতা এবং বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ বলেছেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট নিরঙ্কুশ জয় না পেলেও ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ নিশ্চিত করেছে।

একইসঙ্গে তিনি সরকার গঠনের চেষ্টা শুরু করার এ সময়ে জনসাধারণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।বি’ইয়াচাদ দলের দলের ২ নম্বর নেতা লাপিদ ১২০ আসনের নেসেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘গত মঙ্গলবার রাত ১০ টায়, আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম এবং একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। ৬১। সেটি দেখা যায়নি।

আমাদের জন্যও না, আর নিশ্চিতভাবেই তাঁর (নেতানিয়াহু) জন্যও না।’আরব দলগুলোসহ নেতানিয়াহুবিরোধী জোট মোট ৬৭টি আসন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন
advertisement

‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের প্রশ্ন, যা বললেন নির্মাতা

‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের প্রশ্ন, যা বললেন নির্মাতা

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আটটি পর্ব প্রচারের পর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আর যা-ই হোক, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই’

‘আর যা-ই হোক, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই’

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, নেতানিয়াহুর হাতে এটুকুই আছে। তিনি যা-ই চেষ্টা করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার নেই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়

‎আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
আগুনে পুড়ে যাওয়া বিধবা নুরজাহানের বসতঘর। শুক্রবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর নওতা গ্রামে

‎জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে এক বিধবার বসতঘর ও ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ ঘটনা ঘটে। ‎ক্ষতিগ্রস্ত নারীর নাম নুরজাহান আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রমজানের স্ত্রী। তাঁর দুই ছেলে ঢাকায় থাকেন। বাড়িতে একাই বসবাস করতেন নুরজাহান। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়িঘর ঝাড়ু দিয়ে বাইরে যান নুরজাহান।

এ সময় বাড়িতে কেউ ছিলেন না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে গ্রামবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মাটির প্রলেপ দেওয়া দুই কক্ষের ঘর পুরোপুরি পুড়ে যায়।নুরজাহান আক্তারআমার দুই ছেলে ঢাকায় থাকে। বাড়িতে আমি একাই থাকি। সকালে বাড়ি ঝাড়ু দিয়ে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, ঘরে আগুন জ্বলছে।

আমার সবকিছু পুড়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন