advertisement

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের নিয়ম জানালো শিক্ষা বোর্ড

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের নিয়ম জানালো শিক্ষা বোর্ড
ফটো কার্ড প্রিন্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু আসছে ইসমাম জাহানের ‘বকুল ফুলের বিষ’ আসছে ইসমাম জাহানের ‘বকুল ফুলের বিষ’ কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার
advertisement

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ।

খেলাধুলায় প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ সিজন–২-এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা, দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পেয়েছে।

এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।প্রথম আলো চর আলোর পাঠশালা মনে করে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের পরিপূর্ণ বিকাশে অপরিহার্য।

তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা সবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেলেদের জালে ধরা পড়ল পদ্মার শুশুক ও বাগাড় মাছ, স্থানীয় বাজারে বিক্রি

জেলেদের জালে ধরা পড়ল পদ্মার শুশুক ও বাগাড় মাছ, স্থানীয় বাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন বা শুশুক। ৩০ অক্টোবর সকালে গাউসিয়া মৎস্য আড়তে শুশুকটি বিক্রি করা হয়। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
এনসিপির গণবিক্ষোভে নেতাকর্মীরা। শাহবাগে, ৩০ অক্টোবর

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির এই গণবিক্ষোভ সমাবেশ হচ্ছে৷ আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বাজানো হয় জাতীয় সংগীত।‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চে ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থীর বড় ছবি টাঙানো হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই ঘোষণা করেছে দলটি।আজ বেলা সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা শাহবাগের সমাবেশে আসতে শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন