অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে হেবরনের আল-জালদা ও আইন দেইর বাহা এলাকার প্রায় ৩০০ পরিবারকে জোর করে ঘরছাড়া করা হয়েছে।পশ্চিম তীরজুড়ে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি অধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, ১৫টি এলাকায় অভিযানের খবর পাওয়া গেছে।
এর মধ্যে রয়েছে রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেম, আল-বিরেহ ও বিরজেইত।প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশির ভাগই সাবেক বন্দী। আরও কয়েক শ মানুষকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।সংগঠনটি আরও জানিয়েছে, হেবরনে কয়েক শ বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বাসিন্দাদের শহরের কিছু অংশ ছেড়ে যেতে বাধ্য করেছে।
কয়েক ডজন বাড়িকে সামরিক জিজ্ঞাসাবাদকেন্দ্রে রূপান্তর করেছে।রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেমসহ অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন
জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন
সরকার গড়তে হলে গাদি বা নেতানিয়াহুকে যেতে হবে আরব দলগুলোর কাছে
উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
জন্মের পর থেকে মায়ের কোলে আছে স্লথশাবক, থাকবে কয়েক মাস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন