advertisement

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
ফটো কার্ড প্রিন্ট

চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। সংশোধিত বাজেট প্রণয়নের জন্য গতকাল সোমবার জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় মূল বাজেটে নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না। বরং মূল বাজেটের মধ্যে সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে। এই নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে আগামী ২৬ নভেম্বরের মধ্যে।গাড়ি কেনায় কঠোর শর্তঅর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন
advertisement

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
সিপিবির তিন মেয়র প্রার্থী—(বাঁ থেকে) রাগীব আহসান মুন্না (রাজশাহী), মঞ্জুর মঈন (ঢাকা দক্ষিণ) ও হাসান হাফিজুর রহমান সোহেল (ঢাকা উত্তর)

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান
সংসদ অধিবেশন

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি

সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে।

সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি। কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা! কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ।

হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন