advertisement

সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ

সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় ব্যর্থ
ফটো কার্ড প্রিন্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় তা ব্যর্থ হয়। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ, পুলিশে সোপর্দ
advertisement

মন্ত্রণালয় রিফাইনারির আবেদন নাকচ করার এক বছর পর ফের কমিটি বিপিসির

২০২৫ সালের ১৬ নভেম্বর টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) নতুন রিফাইনারি করার আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নাকচের পরেও ‘অদৃশ্যশক্তিতে’ প্ল্যান্ট নির্মাণের....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির

রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির
সিপিবির তিন মেয়র প্রার্থী—(বাঁ থেকে) রাগীব আহসান মুন্না (রাজশাহী), মঞ্জুর মঈন (ঢাকা দক্ষিণ) ও হাসান হাফিজুর রহমান সোহেল (ঢাকা উত্তর)

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান
সংসদ অধিবেশন

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন