প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিদেশি ঋণ পরিশোধে এখন বছরে সাড়ে ৪ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ২০৩০ সাল নাগাদ বিদেশি ঋণ পরিশোধে সাড়ে ৭ বিলিয়ন ডলার (৭৩০ কোটি ডলার) প্রয়োজন হতে পারে।রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। আজ দুপুরে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ববিষয়ক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন।রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ আছে। একটি হলো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আদায় তলানিতে। আবার বিদেশি ঋণের বোঝা বাড়ছে। গত এক দশকে এ ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে।প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারেচলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে মনে করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, সংস্কার না করা হলে প্রবৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সূত্র: প্রথম আলো

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন
বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে
বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল
পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন
অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন