advertisement

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন
এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং
ফটো কার্ড প্রিন্ট

ব্যক্তিগত সম্পর্ক ও চীনা গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এখন তদন্তের মুখে রয়েছেন। এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও আছে। এ খবর প্রকাশের পর জেনসেন হুয়াংয়ের কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে।

এতে এক দিনেই তাঁর ৬৮০ কোটি ডলারের সম্পদ কমেছে। গতকাল সোমবার লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায় হুয়াংয়ের সম্পদ। পরে শেয়ারের দাম কিছুটা বাড়লে তাঁর সম্পদমূল্য কিছুটা বৃদ্ধি পায়।

গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে তাঁর সম্পদমূল্য কমে হয় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার।এনভিডিয়া হলো যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা মূলত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায় অক্টোবরে মূল্যস্ফীতি কমল, তেলের দাম বৃদ্ধির প্রভাব কোথায় মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব পোশাক শ্রমিকদের মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব পোশাক শ্রমিকদের
advertisement

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন
চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গতকাল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়টিতে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যালয়ের নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।

ছড়িয়ে পড়ার আগেই প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পুড়ে যাওয়া কাগজপত্র। আজ বিকেলে তোলাআজ মঙ্গলবার দুপুরে কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মীরা স্বাভাবিক নিয়মেই কাজ করছেন। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কার্যালয়ে থাকা কর্মীরা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান।

ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও হলুদ সাংবাদিক প্রসঙ্গ তুলেছেন একজন সংসদ সদস্য। এ সময় তাঁকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কী বললেন? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন