advertisement

অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক

অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক
দৌড়াচ্ছেন মুশফিক। ক্যারিয়ারের শুরু থেকেই এই দৌড় চলছে তাঁর
ফটো কার্ড প্রিন্ট

কিছু মানুষের জীবনে বয়স শুধু ক্যালেন্ডারের হিসাব। কিছু মানুষের কাছে অর্জনও শেষ গন্তব্য নয়। বরং নতুন করে শুরু করার উপলক্ষ। মুশফিকুর রহিমকে দেখলে কথাগুলো মনে হয়।ক্রিকেটের মাঠে তাঁর ছুটে চলা দেখলে মনে হয়, এই মানুষটির বুঝি কোথাও যাওয়ার তাড়া আছে। অথচ যাওয়ার চেয়ে থেকে যাওয়ার গল্পটাই তাঁর বেশি। কত সতীর্থ এলেন, কত সতীর্থ চলে গেলেন। কত পরিচিত মুখ হারিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মুশফিক এখনো আছেন।

ব্যাট হাতে, চোখে নতুন স্বপ্ন নিয়ে।সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একটি সিঙ্গেল নিয়েই মুশফিক পৌঁছে গেছেন এমন এক উচ্চতায়, যেখানে বাংলাদেশের আর কেউ যেতে পারেননি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। যার হাতে সেই মুহূর্তের জন্ম হওয়ার কথা, তিনিই জন্ম দিলেন।কিন্তু সাত হাজার রানই কি মুশফিকের সবচেয়ে বড় অর্জন? হয়তো নয়। এর চেয়েও বড় তাঁর এই পর্যন্ত পৌঁছানোর গল্প।

৩৯ বছর বয়সী মুশফিককে কাছ থেকে দেখেছেন, এমন মানুষদের কাছে তাঁর পরিশ্রমের গল্প অজানা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’ বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’ লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন
advertisement

কিশোরগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাভারে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ

সাভারে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ
সকালে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
লাশ

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাতে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ওই ব্যবসায়ীর নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন।

তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, গতকাল বেলা তিনটা থেকে বুলবুলের কক্ষের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বুলবুল ব্যবসার কাজে শহরে এসে মাঝেমধ্যেই হোটেলে থাকতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন