advertisement

বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি

বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি
শীতের আগমনী সময়ে কার্তিকের শেষ ভাগে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী। বৃষ্টিতে সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। যাত্রাবাড়ী, ঢাকা, ৯ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

দিনের একটা বড় অংশজুড়ে আজ সোমবার রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম। কে বলবে নভেম্বরের এক সপ্তাহ পার হয়ে গেছে? দেশের উত্তর জনপদের অনেক জায়গায় এখন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস; আর রাজধানীতে সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবধান অনেকটাই। আজ সন্ধ্যার বৃষ্টি সেই ব্যবধান কমাতে পারে, আবহাওয়াবিদেরা বলছেন তেমনটাই।

রাজধানীতে আজ বৃষ্টির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এমন নয় যে অনেক দিন পর রাজধানীতে বৃষ্টি হলো।

এ মাসে রাজধানীর উত্তরা ও মিরপুরে সামান্য হলেও বৃষ্টি হয়েছে; কিন্তু প্রায় এক মাস ধরে এভাবে মেঘের গর্জন, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া নিয়ে বৃষ্টি আসেনি।আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বে থাকা আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি হতে পারে; ‌আর এতটা মেঘের ডাক, বজ্রপাত কিংবা ঝোড়ো হাওয়া অন্তত এক মাসের মধ্যে দেখা যায়নি।কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টি হয়ে সাধারণত শীত নামে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি জামায়াত–এনসিপির দূরত্ব কি বাড়ছে জামায়াত–এনসিপির দূরত্ব কি বাড়ছে কবি নজরুলের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর কবি নজরুলের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর
advertisement

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ
সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশ্নের জবাব দেন। ৯ নভেম্বর

দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক এবং একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হিসাবে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।দেশে বেকার প্রায় ২৬ লাখসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি।তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ বলে জানান তিনি।প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনাসংসদ সদ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেছে নতুন প্রজন্ম। কুচকাওয়াজ ও পরিবেশনায় ফুটে ওঠে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন