advertisement

বিরোধীদের আসনে উন্নয়ন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত আছে কি না, প্রশ্ন এনসিপির এমপির

বিরোধীদের আসনে উন্নয়ন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত আছে কি না, প্রশ্ন এনসিপির এমপির
উন্নয়ন বরাদ্দ নিয়ে সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ৯ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় এ বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন এনসিপির এই সংসদ সদস্য। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে।

বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউপি উন্নয়নের বরাদ্দপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।সম্পূরক প্রশ্নে আবদুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে; কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রয়োজন—এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সচিব পদে রদবদল দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সচিব পদে রদবদল ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, ধাওয়া দিয়ে দুইজনকে আটক ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, ধাওয়া দিয়ে দুইজনকে আটক এবার মিরপুরে বসুমতি বাসে আগুন এবার মিরপুরে বসুমতি বাসে আগুন আদাবরে ৬ পেট্রোল বোমা-গান পাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আদাবরে ৬ পেট্রোল বোমা-গান পাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার ডুবোটেকের চেয়ারম্যান হলেন টাম্পাকো গ্রুপের এমডি সাফিউস সামি আলমগীর ডুবোটেকের চেয়ারম্যান হলেন টাম্পাকো গ্রুপের এমডি সাফিউস সামি আলমগীর
advertisement

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ
সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশ্নের জবাব দেন। ৯ নভেম্বর

দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক এবং একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হিসাবে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।দেশে বেকার প্রায় ২৬ লাখসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি।তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ বলে জানান তিনি।প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনাসংসদ সদ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেছে নতুন প্রজন্ম। কুচকাওয়াজ ও পরিবেশনায় ফুটে ওঠে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন