প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সাক্ষাতে নারী ও শিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সাক্ষাতে নারী ও শিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাসেল ব্র্যান্ড। রয়টার্সজনপ্রিয়তার শীর্ষে থাকার সময় এক ভক্তকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার, ৯ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৫১ বছর বয়সী এই অভিনেতার সাজা ঘোষণা করেন বিচারক জোয়েল বেনাথান।চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করেন জুরিবোর্ড।
এর মধ্যে রয়েছে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগ। ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং যৌন নিপীড়নের চেষ্টার একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।আদালতে উঠে আসে, ২০০৯ সালে নিজের একটি অনুষ্ঠানে পরিচয় হওয়া ২১ বছর বয়সী এক ভক্তকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ব্র্যান্ড। এ ছাড়া ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে একটি পানশালা, বেতারকেন্দ্র ও স্টুডিওতে আরও তিন নারীকে যৌন নিপীড়ন করেন তিনি।
বিচার চলাকালে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেন ছয় নারী।সাজা ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন