এ বছর ব্যালন ডি’অর জিতেছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। কৈশোরে তাঁকেও কিন্তু অনেক বাধা, বিপত্তি, সংশয় পেরিয়ে আসতে হয়েছে। পড়ুন প্লেয়ারস ট্রিবিউন–এ প্রকাশিত তাঁর লেখার নির্বাচিত অংশের অনুবাদ।ছোটবেলায় ‘ব্যর্থতা’ ব্যাপারটা ছিল খুব অদ্ভুত। একটা ঘটনা বলি। আমাদের চিংফোর্ডের বাড়ির ঠিক পেছনেই একটা পার্ক ছিল। বাবা-ভাইয়ের সঙ্গে প্রায়ই সেখানে ফুটবল খেলতে যেতাম। কোনো গোলপোস্ট ছিল না, ছিল না খেলার উপযোগী কোনো নির্দিষ্ট মাঠও।
একটু ঘাস আর দুটা গাছ পেলেই আমরা খুশি। তখন আমি আর্সেনালের যুব দলে খেলতাম। বয়স আট। একদিন বাবার সঙ্গে পার্কে যাচ্ছি। আচমকা বাবা বললেন, ‘তোমাকে একটা কথা বলার ছিল।’ ‘হ্যাঁ, বলো।’ মনে আছে, এরপর বাবা কাঁধে হাত রাখলেন। বললেন, ‘শোনো হ্যারি, আর্সেনাল তোমাকে আর দলে রাখছে না।’ সেই মুহূর্তে আমার কেমন লেগেছিল, তা ঠিক মনে করতে পারি না। সত্যি বলতে, এর অর্থ কী, সেটাও হয়তো তখন ভালোভাবে বুঝতাম না। বয়সটাই তো কম।
তবে বাবার প্রতিক্রিয়া আমার মনে আছে।
সূত্র: প্রথম আলো

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা
অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন