advertisement

সাতক্ষীরায় ১১–দলীয় জোটের লংমার্চের বাস খাদে, পথচারী নিহত

সাতক্ষীরায় ১১–দলীয় জোটের লংমার্চের বাস খাদে, পথচারী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে লংমার্চের বাসটি। গতকাল শনিবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা চারা বটতলা এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

খুলনায় ১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালকসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।ওই পথচারীর নাম আবদুল খালেক (৬৫)। তাঁর বাড়ি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে। দুর্ঘটনার সময় বাসে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।

বাসটি খাদে পড়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।দুর্ঘটনায় আহত রুহুল আমিন বলেন, বাসটি কুমিরাচারা বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সড়ক পার হতে যান। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

বাসের ধাক্কায় ওই পথচারী নিহত হন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
advertisement

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দেশের পাশাপাশি বিদেশের মাঠেও খেলেছেন প্রতিমা মুন্ডা। ফুটবল ঘিরেই ছিল তার স্বপ্ন। কিন্তু খেলার মাঠে পাওয়া গুরুতর চোট এবং পরিবারের আর্থিক সংকটে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

আগামী ৩ মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এরমধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন