পাসের হার ও জিপিএ-৫ কমেছে। ইংরেজিতে বড় প্রভাব। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবেন।২২ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ এক বছরের ব্যবধানে কমেছে ২৭ হাজারের বেশি। কেউ পাস করেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এই চিত্র দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলের।
সব মিলিয়ে ফলাফলে বড় ধরনের অবনতির চিত্র সামনে এসেছে।এবার ঢাকা শিক্ষা বোর্ড ছাড়া প্রায় সব বোর্ডেই ইংরেজি বিষয়ে পাসের হার কম। বাধ্যতামূলক এ বিষয়ে দুর্বল ফল সামগ্রিক পাসের হার কমার অন্যতম কারণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফলও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে ‘কড়াকড়ি’, শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা না হওয়া, শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ও কঠিন প্রশ্নপত্রের মতো বিষয়গুলোও আলোচনায় এসেছে।গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো

হাসিনাকে নীরব রাখতে বাধা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও সড়কে পোশাকশ্রমিকেরা
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রামের ডিআইজি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন