advertisement

‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল

‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
ফটো কার্ড প্রিন্ট

প্রশ্নটা করার সময়ই সাংবাদিককে শুধরে দিলেন নাজমুল হোসেন, ‘আম্পায়ারস কল’ বাংলাদেশের পক্ষে যায়নি এমন ঘটনা চারটি নয়, আসলে ৫টি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে জানালেন হতাশার কথাও।১৭০ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারেই দুবার এলবিডব্লু থেকে বেঁচে যায় আম্পায়ারস কল পক্ষে যাওয়ায়। পরেও এমন ঘটনা ঘটেছে আরও তিনবার।

কখনো রিভিউ নিয়ে সফল হয়নি বাংলাদেশ, কখনো আবার রিপ্লেতেই দেখা গেছে আম্পায়ারস কল বিপক্ষে গেলে আউট হয়ে যেতেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।এ নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক নাজমুল বলেছেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে ১৭০ রানের লক্ষ্য দেবেন, তখন আম্পায়ারস কল পাঁচটার মধ্যে তিনটা আপনার পক্ষে দরকার হবে। দুর্ভাগ্যবশত আজকে তা হয়নি। এটা খেলার অংশ। আম্পায়ারকে আপনি দোষও দিতে পারবেন না।

এটা ধরে নিতে হবে যে আমাদের ভাগ্যে ছিল না।’তবে এই ঘটনাকে অজুহাত হিসেবেও দাঁড় করাতে চাননি নাজমুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার আবার কেন মিরপুরে এমন উইকেট আবার কেন মিরপুরে এমন উইকেট চার দিনও লাগল না বাংলাদেশের হারতে চার দিনও লাগল না বাংলাদেশের হারতে ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল
advertisement

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাবেক সেনাকর্মী গ্রেফতার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাবেক সেনাকর্মী গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি ও ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে ভারতের এক সাবেক সেনাকর্মীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
আটলান্টিক মহাসাগরের কোলে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কোরভো দ্বীপ। ছবির সামনের অংশে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’ ও বিমানবন্দর দেখা যাচ্ছে

রাতের আকাশে কৃত্রিম আলোর কারণে পথভোলা পাখিদের জীবন রক্ষায় কোরভো দ্বীপের মানুষ প্রতিবছর শরতে শহরের সব বাতি নিভিয়ে দেন।পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। বছরে একবার এই দ্বীপ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ বিপর্যয় বা দুর্যোগের কারণে নয়, দ্বীপের প্রায় সাড়ে ৪০০ বাসিন্দা স্বেচ্ছায় বাতি নিভিয়ে দেন। টানা পাঁচ রাত তাঁরা এই অদ্ভুত আঁধারে ডুবে থাকেন।

উদ্দেশ্য একটাই—সামুদ্রিক পাখির ছানাদের জীবন বাঁচানো।আটলান্টিক মহাসাগরের স্থানীয় সামুদ্রিক পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’। সমুদ্রের উদ্দেশে প্রথম উড়াল দেওয়ার আগে ছানারা তিন মাস বাসায় কাটায়। ওড়ার সময় আকাশের তারার আলো দেখে দিক চিনে নেয়; কিন্তু সভ্যতার কৃত্রিম আলো এই পাখিদের জন্য বিপদ ডেকে আনে। রাস্তার আলোকে তারা আকাশের তারা ভেবে ভুল করে। বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে আছড়ে পড়ে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’-এর রাস্তায়।

এতে অসংখ্য পাখির মৃত্যু হয়।পাখির এই পরিণতি দেখে ১৯৯১ সালে দ্বীপের মানুষ সচেতন হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
সাত দফা দাবিতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার খুলনার শিববাড়ি মোড়ে

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তশালী করা হবে।

আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেবিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যাঁরা নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না।

৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন