advertisement

ওপারে আমার ঘর

ওপারে আমার ঘর
অলংকরণ: মাসুক হেলাল
ফটো কার্ড প্রিন্ট

আমেরিকা থেকে কেউ দেশে যেতে চাইলে সেই খবর প্রকাশ করতে খানিকটা দ্বিধা বোধ করে। রাজ্যের আত্মীয় আর পরিচিতেরা নিজেদের আত্মীয়–পরিজনদের জন্য উপহারসামগ্রী নিয়ে হাজির হন। সবই জরুরি। ওষুধের বোতল, বাচ্চাদের জামা, ডায়াবেটিস বা ব্লাডপ্রেশার মাপার যন্ত্র, চকলেট, নতুন–পুরোনো আইফোন, আর এমন কিছু রহস্যময় প্যাকেট, যা হাতে দেওয়ার সময় সবাই নিচু গলায় ষড়যন্ত্র করছে, এমন স্বরে বলে ‘তেমন কিছু না।

খুবই হালকা।’এই ‘খুবই হালকা’ জিনিসগুলোর ওজন সাধারণত সাত থেকে দশ পাউন্ড হয়ে থাকে।প্লেন একেকজন সাধারণ যাত্রীকে পঞ্চাশ পঞ্চাশ মোট এক শ পাউন্ড ওজনের মালামাল চেক ইন করার সুযোগ দেয়। যে দেশে যাচ্ছে, সে নিজের জামাকাপড় ও আত্মীয়দের জন্য উপহার নিতে গিয়ে ওজন মেলাতে হিমশিম খাচ্ছে।

এর ওপর বাড়তি মাল ধরিয়ে দিলে যে ওকে এয়ারপোর্টে বিড়ম্বনায় পড়তে হয়, সেটা ইচ্ছা করেই কেউ বুঝতে চান না।এদিকে আমাদের বাংলাদেশিদের স্বভাব হচ্ছে আমরা মুখের ওপর না বলতে পারি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প একটি সম্পর্ক, একটি মিথ্যা, যে কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার একটি সম্পর্ক, একটি মিথ্যা, যে কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা
advertisement

প্রমাণ ছাড়াই হত্যায় প্ররোচনার অভিযোগ

প্রমাণ ছাড়াই হত্যায় প্ররোচনার অভিযোগ
আদালত

এ সপ্তাহের শুরুতে সুপ্রভা তাসনিম বিডিনিউজে একটি খবর পড়লেন, যেখানে বলা হয়েছে, তাঁর বাবার বিরুদ্ধে ‘হত্যায় প্ররোচনা দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। এমন কোনো মামলার কথা সুপ্রভা আগে কখনো শোনেননি। সুপ্রভার বাবা বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। একের পর এক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, অথবা এসব মামলায় তাঁকে ‘গ্রেপ্তার দেখানো’ হয়েছিল।

মামলাগুলোর বেশির ভাগই ছিল ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে। এ ধরনের অসংখ্য মামলার মতোই প্রতিটি মামলার পেছনে বাস্তবে একজন মানুষের মৃত্যুর ঘটনা ছিল। কিন্তু আসামি করা হয়েছিল আওয়ামী লীগের কয়েক ডজন, কখনো কখনো শত শত নেতা-কর্মীকে।

অপরাধের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ ছিল না; শুধু রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁদের আসামি করা হয়েছিল।সুপ্রভা বাড্ডার কোনো মামলার বিষয়ে কিছুই জানতেন না।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: যে আদালত জবাবদিহি করতে বাধ্য ননব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিকথা: ’৭১ ইস্যুতে ক্ষমা চাওয়া প্রশ্নে জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ওই মামলায় তাঁর বাবাকে গ্রেপ্তার দেখানোও হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চীনের মিয়ানমার নীতি কেন ঝুঁকির মুখে

চীনের মিয়ানমার নীতি কেন ঝুঁকির মুখে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গত ১৬ জুন

বিশ্বজুড়ে তীব্র নিন্দা সত্ত্বেও মিয়ানমারের সামরিক জান্তাকে চীনের অকৃত্রিম সমর্থন দেখে পর্যবেক্ষকেরা প্রায়ই স্তম্ভিত হন। কিন্তু নিজের স্বার্থ কোথায় লুকিয়ে আছে, এ বিষয়ে বেইজিং শুরু থেকেই অত্যন্ত ধারাবাহিক।

২০২৪ সালের আগস্টে উত্তর শান রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভূতপূর্ব পরাজয়ের পর নেপিডোতে সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ের তথাকথিত ‘তিনটি মূল নীতি’ তুলে ধরেছিলেন।সেই নীতি অনুযায়ী, মিয়ানমারকে কোনোভাবেই গৃহযুদ্ধে তলিয়ে যেতে দেওয়া যাবে না, আসিয়ান জোট থেকে দূরে সরে যেতে দেওয়া যাবে না এবং কোনো বাহ্যিক শক্তি, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখানে অনুপ্রবেশ বা হস্তক্ষেপ করতে পারবে না।সহজ কথায়, চীনের অবস্থানটি ছিল আসিয়ানের কাঠামোর মধ্যে থেকে মিয়ানমার সংকটের সমাধান করা।

সঙ্গে এই সতর্কবার্তাও ছিল যে গৃহযুদ্ধের ব্যাপ্তি বৃদ্ধি, রাষ্ট্রের পতন বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ সরাসরি চীনের স্বার্থে আঘাত হানবে।মিয়ানমার সেনাবাহিনী যেভাবে ভেতর থেকেই ক্ষয়ে যাচ্ছেচীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর কেন গুরুত্বপূর্ণ১৯৮৮ সালের গণ-অভ্যুত্থানে জান্তা সরকারের পতনের পরের বছরই চীন–সমর্থিত বার্মা কমিউনিস্ট পার্টির বিলুপ্তি ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যাম্পাস থেকে করপোরেট: জাবি বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ৪.০’

ক্যাম্পাস থেকে করপোরেট: জাবি বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ৪.০’
জাবি বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ৪.০’।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ক্যারিয়ার প্রস্তুতিমূলক ‘লার্নিং ল্যাব ৪.০’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

‘লার্ন টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যে ২৪, ২৬ ও ২৭ অক্টোবর তিন দিনব্যাপী এই মেগা সেশন পরিচালিত হয়।ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই সেশনে দেশের প্রথম সারির তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা প্রশিক্ষণ দেন। এতে নিবন্ধনের মাধ্যমে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শেষে করপোরেট অঙ্গনে পদার্পণের সুনির্দিষ্ট পথনকশা, আধুনিক চাকরির বাজারের উপযোগী দক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয় এবারের চতুর্থ সংস্করণ।কর্মশালার প্রথম দিন ২৪ অক্টোবর ‘ফ্রম ক্যাম্পাস টু করপোরেট: ইয়োর এমএনসি ক্যারিয়ার রোডম্যাপ’ শিরোনামে সেশন নেন ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার নাজমুস সাকিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন