প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ক্যারিয়ার প্রস্তুতিমূলক ‘লার্নিং ল্যাব ৪.০’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
‘লার্ন টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যে ২৪, ২৬ ও ২৭ অক্টোবর তিন দিনব্যাপী এই মেগা সেশন পরিচালিত হয়।ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই সেশনে দেশের প্রথম সারির তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা প্রশিক্ষণ দেন। এতে নিবন্ধনের মাধ্যমে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শেষে করপোরেট অঙ্গনে পদার্পণের সুনির্দিষ্ট পথনকশা, আধুনিক চাকরির বাজারের উপযোগী দক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয় এবারের চতুর্থ সংস্করণ।কর্মশালার প্রথম দিন ২৪ অক্টোবর ‘ফ্রম ক্যাম্পাস টু করপোরেট: ইয়োর এমএনসি ক্যারিয়ার রোডম্যাপ’ শিরোনামে সেশন নেন ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার নাজমুস সাকিব।
সূত্র: প্রথম আলো

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
আলিমে জিপিএ–৫ এ এগিয়ে ছাত্ররা, পাসে কে এগিয়ে
অক্টোবর মাসের সর্বাধিক পঠিত লেখাগুলো দেখে নিন
আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন