advertisement

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই...

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই...
সাকা হাফংয়ের পথে মাশা ইসলাম। ছবি: শিল্পীর সৌজন্যে
ফটো কার্ড প্রিন্ট

মাশা ইসলাম ঘুরতে ভালোবাসেন। একটু ফুরসত মিললেই ছুটে যান প্রকৃতির কাছে। গায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীমাত্রই সেটা জানেন। গানের সঙ্গে তাঁর ভ্রমণে নতুন মাত্রা যোগ করেছে গত আগস্টে প্রচারিত ডিডব্লিউ ট্রাভেলের বাংলাদেশ নিয়ে ভ্লগ। বাংলাদেশ নিয়ে জার্মান গণমাধ্যমটির সিরিজ ভ্লগে সহ–সঞ্চালক ছিলেন মাশা। সেই অনুষ্ঠান শেষ। পূজার দীর্ঘ ছুটির আগে আবার মন ‘ছুট দিই’, ‘ছুট দিই’ করছে। এক কাছের বন্ধু বান্দরবান যাচ্ছে ট্রেকিংয়ে।

মাশারও মন বলছে পাহাড়–পাহাড়। কিন্তু কারও সঙ্গে মিলছিল না। এর মধ্যেই ঘটল এমন কিছু, যাকে কেবল ‘সিনেম্যাটিক’ই বলা যায়। সেই কাছের বন্ধু জরুরি কাজে আটকা পড়লেন। মাশাকে ফোন করে বললেন, তিনি চাইলে বদলি হিসেবে যেতে পারেন। তখন বিকেল পাঁচটা। বান্দরবানের বাস ছাড়বে রাত আটটায়। হাতে মোটে তিন ঘণ্টা। এর মধ্যে সন্ধ্যা ছয়টায় একটা মিটিংও আছে। সব সেরে ‘কী আছে জীবনে’ ভেবে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে দিলেন ছুট।

একদল অচেনা অভিযাত্রীর সঙ্গে শুরু হলো অন্য রকম এক অভিযাত্রা।মিশন সাকা হাফংদেশের বেসরকারিভাবে সর্বোচ্চ চূড়া সাকা হাফং।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক সোনালি সংগ্রামী জীবনের গল্প সোনালি সংগ্রামী জীবনের গল্প ছোট বিমান দিয়ে পরিযায়ী পাখিকে যেভাবে পথ চেনানো হচ্ছে ছোট বিমান দিয়ে পরিযায়ী পাখিকে যেভাবে পথ চেনানো হচ্ছে এক দিনের ব্যবধানে অর্ধেকে নামল ফুলকপির দাম, বিপাকে চাষিরা এক দিনের ব্যবধানে অর্ধেকে নামল ফুলকপির দাম, বিপাকে চাষিরা আখরোট নাকি কাজুবাদাম—হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? আখরোট নাকি কাজুবাদাম—হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
advertisement

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের
বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল!

মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর সেই চেনা উদ্‌যাপন। কিংবা কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গতি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন তাঁরা। জনপ্রিয়তার বিচারে এই তিন ফুটবল তারকার সঙ্গে পাল্লা দেওয়াই কঠিন। কিন্তু খেলার মাঠের জনপ্রিয়তা আর বাণিজ্যিক আকর্ষণ কি এক জিনিস? উত্তরটা সম্ভবত না।

অন্তত ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকা সেটাই বলছে। সেখানে মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল! ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। তাঁর ঠিক পরেই অর্থাৎ ১৪ নম্বরে পর্তুগিজ তারকা রোনালদো। ফ্রান্সের এমবাপ্পে ১৯তম।

আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক
পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল

স্পুকি ফ্যাশনের দিন হ্যালোউইন। এটি এখন আর কোনো বিশেষ ধর্মীয় বা গোষ্ঠীগত উৎসব নয়। বিশ্বজুড়েই সবাই রহস্যময় সব লুকে নিজেকে সাজিয়ে তোলে এই দিনে। হ্যালোউইন কস্টিউম নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা।

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ১০ তারকার আকর্ষণ ছড়ানো লুক দেখে নিন এবারে।পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল ভুতপরী সিনেমার আইকনিক লুকে জয়া আহসানের শাড়ির সাজ মিস্টিরিয়্যাস ক্যাটলেডি লুকে আশনা হাবিব ভাবনা ভিকি জাহেদের মিস্ট্রি মুভি লুকে মেহজাবীন চৌধুরী জ্বীন সিনেমার নাম ভূমিকায় পূজা চেরী হাওয়া সিনেমার বেদেনী গুলতি রূপে নাজিফা তুষিইজিপশিয়ান থিমেটিক লুকে পারশা মাহজাবীন ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনালি সংগ্রামী জীবনের গল্প

সোনালি সংগ্রামী জীবনের গল্প
‘সময় ও দুঃসময়ের কথা : মাহফুজ আনামের কথা ও কথোপকথন’ বইয়ের প্রচ্ছদ অবলম্বনে

জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের সন্তান মাহফুজ আনাম অনেক আগেই নিজেকে বাংলাদেশের একজন সুনাগরিক ও সংবেদনশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম ও ভয়ডরহীন সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন দেশে-বিদেশে।

পেশাদার ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রজ্ঞাবান এই সাংবাদিককে পরিচয় করিয়ে দিতে দেশবরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘অধ্যাপনায় মাহফুজকে খুবই মানাত, কিন্তু আরও বেশি মানিয়েছে সাংবাদিকতায়। কর্মজীবনের শুরুতেই সে পথপ্রদর্শক হিসেবে পেয়েছিল এস এম আলীকে।…আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে, পরবর্তী সময়ে ঢাকায় এসে এস এম আলীর সঙ্গেই ছিল মাহফুজ আনাম।

এস এম আলীর মৃত্যুর পরে দ্য ডেইলি স্টার-এর জন্য তৈরি শূন্যতা পূরণ করার মতো সবচেয়ে যোগ্য লোক ছিল তরুণ মাহফুজ আনাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন