advertisement

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
অক্ষর প্যাটেল আউট হন মিচেল স্যান্টনারের বলে
ফটো কার্ড প্রিন্ট

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৫৯/৭। ভারত: ২০ ওভারে ১৭২/৯। ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।ভারত সিরিজ জিতে নিয়েছিল আগেই। লক্ষ্য বলতে ছিল সিরিজের শেষ দুই ম্যাচও জিতে যদি নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা যায়!বিপরীতে নিউজিল্যান্ডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। শুধু চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, নিজেদের মাটিতে ভারতের কাছে সর্বশেষ ১০ টি–টুয়েন্টিতেই হেরেছিল কিউইরা।অবশেষে আজ অকল্যান্ডে সেই হারের ধারা থামিয়েছে নিউজিল্যান্ড।

গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে টি–টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে স্বাগতিকেরা জিতেছে ৮৭ রানে। নিউজিল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আর পঞ্চম বলে ঈষাণ কিষাণকে ফেরান জ্যাকব ডাফি।এই ধাক্কা আর ম্যাচের পরের অংশে সামলে উঠতে পারেনি ভারত। উল্টো বড় লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

সর্বোচ্চ ৩৫ রান আসে সাত নম্বরে নামা তিলক বর্মার ব্যাট থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে মিরপুর টেস্টে জিতবে কে মিরপুর টেস্টে জিতবে কে বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম
advertisement

সুন্দরবনে জলদস্যু আতঙ্ক, যৌথ অভিযানের দাবি বনজীবীদের

সুন্দরবনে জলদস্যু আতঙ্ক, যৌথ অভিযানের দাবি বনজীবীদের

পশ্চিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনো অস্ত্রধারী জলদস্যুদের তৎপরতা রয়েছে। অপহরণ, মুক্তিপণ ও অগ্রিম চাঁদা আদায়ের ভয়ে অনেক জেলে-বাওয়ালি জীবিকার সন্ধানে সুন্দরবনে যেতে সাহস পাচ্ছেন না। এতে বননির্ভর অসংখ্য পরিবারের জীবন-জীবিকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামার সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে  

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে বিকল্প অর্থায়নের সুযোগ বাড়াতে চায় বাংলাদেশ।

এ লক্ষ্যে দেশটির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু।জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে।বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই দৃষ্টিকটু ব্যাটিংয়ে ক্যাচ তুলেছেন তাওহিদ হৃদয়

২৮ রানে ২ উইকেট হারিয়ে দল তখন বিপদে। তার ওপর মাথায় আঘাত পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারছেন না মুমিনুল হক। চারে তাই এলেন তাওহিদ হৃদয়; কিন্তু ব্যাটিংয়ে এসে দ্বিতীয় বলে তিনি যে শট খেললেন, তাতে বিস্ময় শেরেবাংলা স্টেডিয়ামজুড়েই। দল এ রকম পরিস্থিতিতে থাকতেও এভাবে খেলা যায়! রোস্টন চেজের বলে এগিয়ে এসে হৃদয় যেভাবে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, সেটির ব্যাখ্যা করা কঠিন।

তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের কাছেও তা নেই, ‘আসলে ওর মনের মধ্যে কী চলছিল তা তো আমি জানি না।’দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও হৃদয় বোল্ড হয়েছেন চালিয়ে খেলতে গিয়েই।

তখন তাও স্কোরবোর্ডে রান ছিল, খুব দৃষ্টিকটু লাগেনি; কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর বিদায়ের পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।যদিও নাঈম হাসান ও জাকের আলীর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়েই আজ দিন শেষ করেছে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন