advertisement

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
ফটো কার্ড প্রিন্ট

ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ‘প্রযুক্তি এন্ড-টু-এন্ড এনক্রিপশন’। এ প্রযুক্তির মাধ্যমে প্রেরকের যন্ত্র থেকে পাঠানো বার্তা সংকেতবদ্ধ অবস্থায় প্রাপকের যন্ত্রে পৌঁছায়। ফলে মাঝপথে তথ্য আদান-প্রদানের দায়িত্বে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না।

হোয়াটসঅ্যাপের মতো বার্তা আদান-প্রদানের অ্যাপে ব্যবহারকারীদের কথোপকথনের গোপনীয়তা রক্ষায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো তথ্য আদান-প্রদানের এমন একটি নিরাপত্তাপদ্ধতি, যেখানে প্রেরকের যন্ত্রেই বার্তাকে সংকেতবদ্ধ করা হয়। এরপর ইন্টারনেট বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে বার্তাটি প্রাপকের যন্ত্রে পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় বার্তাটি সংকেতবদ্ধ থাকে।

প্রাপকের যন্ত্রে পৌঁছানোর পর উপযুক্ত ডিক্রিপশন কি ব্যবহার করে বার্তাটিকে আবার পাঠযোগ্য করে তোলা হয়।এনক্রিপশন প্রক্রিয়ায় ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির সাহায্যে পাঠযোগ্য তথ্যকে দুর্বোধ্য সংকেতে রূপান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন
advertisement

শিক্ষক নেতা আজিজীর জাল সনদ-ঘুসের অভিযোগ তদন্তে কমিটি

শিক্ষক নেতা আজিজীর জাল সনদ-ঘুসের অভিযোগ তদন্তে কমিটি

ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জাল সনদে চাকরি, ঘুস বাণিজ্য, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের ঘটনায় হতবাক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শুভেন্দু ভদ্রকে পাঠানো এক সংহতি বার্তায় সেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।গতকাল বৃহস্পতিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভায় পাঠ করে শোনানো হয় তাঁর বার্তা।

সেই বার্তায় অমর্ত্য সেন বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার খবর শুনে আমি হতবাক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
অক্ষর প্যাটেল আউট হন মিচেল স্যান্টনারের বলে

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৫৯/৭। ভারত: ২০ ওভারে ১৭২/৯। ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।ভারত সিরিজ জিতে নিয়েছিল আগেই। লক্ষ্য বলতে ছিল সিরিজের শেষ দুই ম্যাচও জিতে যদি নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা যায়!বিপরীতে নিউজিল্যান্ডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। শুধু চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, নিজেদের মাটিতে ভারতের কাছে সর্বশেষ ১০ টি–টুয়েন্টিতেই হেরেছিল কিউইরা।অবশেষে আজ অকল্যান্ডে সেই হারের ধারা থামিয়েছে নিউজিল্যান্ড।

গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে টি–টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে স্বাগতিকেরা জিতেছে ৮৭ রানে। নিউজিল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আর পঞ্চম বলে ঈষাণ কিষাণকে ফেরান জ্যাকব ডাফি।এই ধাক্কা আর ম্যাচের পরের অংশে সামলে উঠতে পারেনি ভারত। উল্টো বড় লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

সর্বোচ্চ ৩৫ রান আসে সাত নম্বরে নামা তিলক বর্মার ব্যাট থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন