বিশ্বজুড়ে বাড়ছে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি পেশাজীবীদের চাহিদা। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ। দক্ষ জনশক্তির এই ঘাটতি দূর করতে পারলে বদলে যেতে পারে কর্মসংস্থান, প্রবাসী আয় ও দেশের অর্থনীতির চিত্র।জাপান, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি কর্মীর চাহিদা বাড়ছে। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ।
প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বাড়াতে পারলে খুলতে পারে ভালো বেতনের চাকরির নতুন পথ।জাপান ২০২৯ সালের মার্চের মধ্যে ১৬ খাতে প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি দক্ষ কর্মী নেবে। আন্তর্জাতিক চাহিদার একটি অংশও বাংলাদেশ পূরণ করতে পারলে দেশের শ্রমবাজারে বড় পরিবর্তন আসতে পারে।বাংলাদেশের লাখো তরুণ প্রতিবছর পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন। তাঁদের অনেকের হাতে শিক্ষাগত সনদ থাকলেও নেই কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর সংকট ক্রমেই বাড়ছে।
সূত্র: প্রথম আলো

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে
প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা
বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন