advertisement

মেঘনায় নৌ-পুলিশ-জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

মেঘনায় নৌ-পুলিশ-জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু
ফটো কার্ড প্রিন্ট

বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে আকতার হাওলাদার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন জেলে আহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নি... এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার
advertisement

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন

প্রতি মুহূর্তে অসংখ্য অদৃশ্য কণা ছুটে যাচ্ছে আমাদের শরীরের ভেতর দিয়ে। আমি-আপনি বসে আছি, হাঁটছি, ঘুমাচ্ছি কিংবা এই লেখাটি পড়ছি—কোনো অবস্থাতেই এই কণার যাওয়া আসা থামানো সম্ভব নয়। এসব কণা আমাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, অথচ আমরা কিছুই টের পাচ্ছি না। এমনকি এতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হচ্ছে না।

এই কণাগুলোর নাম নিউট্রিনো।নিউট্রিনো নিয়ে গবেষণার জন্যই এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। ২০২৬ সালের ৬ অক্টোবর তাঁকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, অ্যান্টার্কটিকার বরফের গভীরে তৈরি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।হ্যালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩

সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩
ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর চিকিৎসা দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে দশম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ ও ‘ওটি নার্স’ পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুই পদে মোট ৯ হাজার ২৭৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের বাছাই পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৯ জন প্রার্থী।

এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৩ আগস্ট।অন্যদিকে, ‘ও.টি. নার্স’ পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন প্রার্থী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পাশাপাশি বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না।

তাহসিফ সাউরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন