advertisement

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ধরপাকড়, হেবরনে ঘরছাড়া প্রায় ৩০০ পরিবার

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ধরপাকড়, হেবরনে ঘরছাড়া প্রায় ৩০০ পরিবার
মাটিতে পড়ে আছে ধ্বংসাবশেষ। ফিলিস্তিনিদের ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। হেবরন, অধিকৃত পশ্চিম তীর
ফটো কার্ড প্রিন্ট

অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে হেবরনের আল-জালদা ও আইন দেইর বাহা এলাকার প্রায় ৩০০ পরিবারকে জোর করে ঘরছাড়া করা হয়েছে।পশ্চিম তীরজুড়ে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি অধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, ১৫টি এলাকায় অভিযানের খবর পাওয়া গেছে।

এর মধ্যে রয়েছে রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেম, আল-বিরেহ ও বিরজেইত।প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশির ভাগই সাবেক বন্দী। আরও কয়েক শ মানুষকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।সংগঠনটি আরও জানিয়েছে, হেবরনে কয়েক শ বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বাসিন্দাদের শহরের কিছু অংশ ছেড়ে যেতে বাধ্য করেছে।

কয়েক ডজন বাড়িকে সামরিক জিজ্ঞাসাবাদকেন্দ্রে রূপান্তর করেছে।রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেমসহ অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন
advertisement

রিল বানানোর ছলে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব, বাগদান সারলেন আয়ুষ্মান

রিল বানানোর ছলে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব, বাগদান সারলেন আয়ুষ্মান

বলিউড অভিনেত্রী অর্চনা পূরান সিং ও অভিনেতা পরমীত শেঠির পরিবারে বইছে আনন্দের হাওয়া। তাদের ছোটছেলে আয়ুষ্মান শেঠি বাগদান সেরেছেন প্রেমিকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রামে ৩০৮ পরিবার, ২০৮ পরিবারের বিরুদ্ধেই মামলা দিলেন এসআই!

গ্রামে ৩০৮ পরিবার, ২০৮ পরিবারের বিরুদ্ধেই মামলা দিলেন এসআই!

জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের বসবাস। এর মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে তিন বন্ধু, প্রাণ গেল একজনের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে তিন বন্ধু, প্রাণ গেল একজনের

সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়ে যান। এসময় সাইফুর রহমান আলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন