কল্যাণী কাজী কবি নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী। নজরুল-পরিবারের কিছু অন্তরঙ্গ স্মৃতিচারণা করেছেন তিনি এ লেখায়। লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালের ২১ মে নজরুলের জন্মশতবর্ষ উপলক্ষে। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।কাজী নজরুল ইসলাম! রবিকরোজ্জ্বল শান্ত অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছিলেন কালবৈশাখীর ঝড়।
পরাধীন দেশে জড়তাগ্রস্ত সমাজের বুকে সঞ্চারিত করেছিলেন নবযৌবনের শোণিতধারা। রক্তের আখরে সৃষ্ট তাঁর কবিতা, গান বাঙালির হৃদয়ে জাগিয়েছিল নতুন প্রাণের স্পন্দন। নিতান্ত ছেলেবেলাতেই কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে আমার পরিচয় হয় বেশ কয়েকটা কবিতা পাঠের ভেতর দিয়ে। সেই সময় জেনেছিলাম, তিনি একজন মস্ত কবি। তবে তাঁকে বিদ্রোহী কবি কেন বলা হতো, তা বোঝার মতো বয়েস বা বুদ্ধি কোনোটাই আমার হয়নি।
‘প্রভাতী’, ‘লিচুচোর’ ইত্যাদি যেসব কবিতা তখন পড়েছি, সেগুলোর মধ্যে বিদ্রোহের কোনো ব্যাপারই ছিল না।
সূত্র: প্রথম আলো

জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর
শরীরে ছিল আঘাত ও কালশিটে দাগ, তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন
গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ
বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন