সাউথ বাংলা ২৪
advertisement

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে
ফটো কার্ড প্রিন্ট

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-kzafete-kfi-khete-bste-hy-murgir-sngoe

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌ... মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা
advertisement

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
নন্দিনী দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করে তৈরি করেছিলেন পরিচিতি। কিন্তু ‘বিগ বস বাংলা ৩’–এ এসে তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত। কে এই অভিনেত্রী? কীভাবে তৈরি হলো তাঁর ক্যারিয়ার?

ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’ অবলম্বনেটালিউডের অভিনেত্রী নন্দিনী দত্তকে নিয়ে এখন আলোচনা যেন থামছেই না। অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শকের পরিচিতি, অভিনয়ের সুযোগও। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেছে আরেকটি বিষয়—বিতর্ক। আর সেই বিতর্কের বড় মঞ্চ ‘বিগ বস বাংলা ৩’।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে দেওয়া এ তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি।জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন।

এ ছাড়া দলটির রুকনদের (সদস্য) মধ্যে প্রায় ৪৩ শতাংশ নারী।গতকাল রোববার ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়েছে।আজ সোমবার এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একই সঙ্গে সব স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে।

টিআইবির প্রতিবেদনে নারীদের অংশগ্রহণ নিয়ে দেওয়া তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।টিআইবির মতো দায়িত্বশীল সংস্থার এমন তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন  ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। অন্তত জনমত জরিপে এমনটাই আভাস দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি হলেও নিজের কর্মসূচি এগিয়ে নিতে চান রিপাবলিকানদলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে জন্য নির্বাহী ক্ষমতা ব্যবহারের ছক কষছে হোয়াইট হাউস। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য তদন্ত মোকাবিলারও প্রস্তুতি চলছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও পরিকল্পনার বিষয়ে জানেন এমন দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। তাঁরা নাম প্রকাশ করেননি। গত এপ্রিল থেকেই এ প্রস্তুতি চলছে। নাথান গঞ্জালেস, সম্পাদক, ইনসাইড ইলেকশনস গত দুই বছরে ট্রাম্প মূলত কংগ্রেসকে পাশ কাটিয়ে চলেছেন।...কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলে এই ধারা অব্যাহত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন।

এতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব, তথা ৪৩৫টি আসন এবং উচ্চকক্ষ সিনেটের এক-তৃতীয়াংশ ৩৫ আসনে ভোট হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন