সাউথ বাংলা ২৪
advertisement

মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা

মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা
ফটো কার্ড প্রিন্ট

নির্দেশ ছিল বম্বে হাইকোর্টের। উদ্যোগ নিয়েছিল বৃহন্মুম্বাই পৌরসভা। তাদের অনুরোধেই ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু বিজেপি–শিবসেনার আপত্তিতে পৌরসভার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তা সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো, সেই কারণও স্পষ্ট, দিয়ার ‘ধর্ম’। দিয়া মির্জার বাবা ফ্র্যাঙ্ক হ্যান্ডরিচ ছিলেন জার্মান খ্রিষ্টান। পেশায় তিনি ছিলেন গ্রাফিকস ডিজাইনার। মা দীপা, ইন্টেরিয়র ডিজাইনার, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু।

দিয়ার জন্মের চার বছর পর মা–বাবার বিচ্ছেদ হলে দিয়ার মা হায়দরাবাদের আহমেদ মির্জাকে বিয়ে করেন। তাঁর স্নেহেই দিয়া পালিত। দিয়া সৎবাবার ‘মির্জা’ পদবিই ব্যবহার করে আসছেন।৪৪ বছরের দিয়ারও দুই বিয়ে। তাঁর প্রথম স্বামী সাহিল সাংঘা।

২০২১ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বৈভব রেখি নামের এক হিন্দু ব্যবসায়ীকে।পৌরসভার অনুরোধে আতশবাজি ও দূষণের বিরুদ্ধে দিয়া ছাড়াও ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ক্রিকেটার অজিঙ্কা রাহানে, মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিশিগন্ধা ওয়াডের মতো ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা
advertisement

‘টাইম ফর ১৬৮০’, মোশাররফ করিমকে নিয়ে রহস্য বাড়ালেন ফারুকী

‘টাইম ফর ১৬৮০’, মোশাররফ করিমকে নিয়ে রহস্য বাড়ালেন ফারুকী

দেশের টেলিভিশন ইতিহাসে আলোচিত কমেডি ধারাবাহিকগুলোর একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্পে নির্মিত ২০০৭.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বরিশালে বাস চলাচল বন্ধে ভোগান্তিতে হাজারও যাত্রী

বরিশালে বাস চলাচল বন্ধে ভোগান্তিতে হাজারও যাত্রী

সড়ক থেকে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাসটার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে
মো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় সব দক্ষতাই ‘সিলেবাসে’ থাকবে কিংবা শিক্ষক সব হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন, সেই আশায় বসে থাকলে আর চলছে না। অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেই ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। এআই–নির্ভর পৃথিবীতে এ কথা এখন আরও বেশি সত্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, খোঁজ নিয়েছেন আমিনা মুমতারিনমো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি।

পড়াশোনা, গবেষণা ও দৈনন্দিন কাজকে আরও সহজ, কার্যকর ও গতিশীল করতে চ্যাটজিপিটি, গুগল জেমিনাই ও নোটবুকএলএমের মতো এআই প্ল্যাটফর্ম ব্যবহার করছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন