অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করে তৈরি করেছিলেন পরিচিতি। কিন্তু ‘বিগ বস বাংলা ৩’–এ এসে তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত। কে এই অভিনেত্রী? কীভাবে তৈরি হলো তাঁর ক্যারিয়ার?
ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’ অবলম্বনেটালিউডের অভিনেত্রী নন্দিনী দত্তকে নিয়ে এখন আলোচনা যেন থামছেই না। অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শকের পরিচিতি, অভিনয়ের সুযোগও। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেছে আরেকটি বিষয়—বিতর্ক। আর সেই বিতর্কের বড় মঞ্চ ‘বিগ বস বাংলা ৩’।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ।
সূত্র: প্রথম আলো

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে
৪ শতাধিক কারখানায় ছুটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর...
মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন