আইনের চোখেও এখনো গাড়ির স্টিয়ারিং ধরার বয়স হয়নি তাঁর। ড্রাইভিং লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে আরও তিন বছর। কিন্তু ক্রিকেট মাঠে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর সাফল্যের গতি যেন বয়সের ক্যালেন্ডার মানছে না। যে বয়সে অনেকে মোটরবাইক চালানোর স্বপ্ন দেখে, সে বয়সেই একের পর এক গাড়ি জায়গা করে নিচ্ছে তাঁর গ্যারেজে।সেই সংগ্রহে সর্বশেষ যুক্ত হয়েছে টাটা সিয়েরা।
২০২৬ আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হওয়ায় পুরস্কার হিসেবে গাড়িটি পেয়েছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে টাটার শোরুমে গিয়ে গাড়িটির ডেলিভারি নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা–বাবা ও ভাই।টাটা সিয়েরা সূর্যবংশীর পাওয়া তৃতীয় গাড়ি। আগে থেকে আছে টাটা কার্ভ ইভি ও একটি মার্সিডিজ-বেঞ্জ। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হওয়া সূর্যবংশী ২০২৫ আইপিএলে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে করেন ২৫২ রান।
কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট ছিল সর্বোচ্চ।
সূত্র: প্রথম আলো

নাজমুলের দাবি, চাওয়া অনুযায়ী উইকেট পাননি
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক
৯৭ মিনিটে দারুণ সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা
বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে
টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন