চলতি বছরের ২৬ আগস্ট নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল অংশের বরফ ও পাথর ধসে নিচে নেমে আসে। ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন স্থাপনা। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন হাজার হাজার মানুষ। ধ্বংস হয় মানুষের বসতি, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ।
এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। শুধু হিমালয় নয়, পৃথিবীর সর্বত্রই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর এক প্রান্তে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে; অন্যদিকে প্রচণ্ড গরম, বন্যা ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে।
প্রশ্ন হলো, পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা বছরের পর বছর ধরে এত সম্মেলন করার পরও কেন এমন বিপর্যয় ঠেকানো যাচ্ছে না?১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে শুরু করে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিসহ বিভিন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

শৃঙ্খলার পাঠ আর পরিবেশ রক্ষার শপথ নিয়ে বাড়ি ফিরল ৭৮০ কাব স্কাউট
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৯ম গ্রেডের পরীক্ষায় তারিখ প্রকাশ পিএসসির, প্রার্থী ১৪১
ব্যস্ত সড়কে যুবককে ঘিরে পাঁচ অস্ত্রধারীর মুহুর্মুহু গুলি
শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন