সকাল থেকেই রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের প্লাজায় কর্মীদের ভিড়। কেউ এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বই দেখছিলেন, কেউ আবার পছন্দের বই বাছাই করছিলেন। আবার কয়েক জনকে দেখা গেল পছন্দের বইয়ের তালিকা করছেন, কেনার পরিকল্পনা আগামীকাল। সব মিলিয়ে ব্র্যাক কর্মীদের জন্য আয়োজিত এই বইমেলায় ছিল উৎসবের আমেজ। ব্র্যাক ও প্রথমা প্রকাশনের যৌথ আয়োজনে আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী এ বইমেলা।
মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখান থেকে ব্র্যাকের কর্মীরা বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।মেলায় বই পড়ার গুরুত্ব তুলে ধরে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘পৃথিবীকে বুঝতে চাইলে, নিজেদের বুঝতে চাইলে বই পড়ার অভ্যাস করতেই হবে।
পৃথিবীতে কী ঘটছে, পৃথিবী কীভাবে সামনে এগোচ্ছে, তা বুঝতে বই পড়ার বিকল্প নেই।’শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পরিবারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘একটা মানুষের বই পড়ার অভ্যাস তৈরিতে পরিবারের বিরাট দায়িত্ব আছে।
সূত্র: প্রথম আলো

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য
অপ্রস্তুত ধ্বনি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন